আইনের ঊর্ধ্বে কেউ নন, অনিয়ম করলে স্বজন হলেও পার পাবেন না: আইনমন্ত্রী

১৯ অক্টোবর ২০২৬ - ১৩:১৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আইনের ঊর্ধ্বে কেউ নন, অনিয়ম করলে স্বজন হলেও পার পাবেন না: আইনমন্ত্রী
ছবি সংগৃহীত

কেউ আইনের ঊর্ধ্বে নন এবং জনপ্রত্যাশার বাইরে কাজ করলে তিনি যত নিকটজনই হোন না কেন, তার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্ট করেন যে, অনিয়ম ও অপরাধের ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি বজায় রাখবে।

​সোমবার (১৯ অক্টোবর) ঝিনাইদহে পিটিআই-এর একাডেমি-কাম-প্রশাসনিক ভবন উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

​সাম্প্রতিক সময়ে সরকারদলীয় এক প্রতিমন্ত্রীর মাদকবিরোধী অভিযান কেন্দ্রিক বিতর্ক ও পদত্যাগের ঘোষণা নিয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশ রয়েছে—জনমানুষের প্রত্যাশা পরিপন্থী কাজে লিপ্ত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি যত প্রভাবশালী বা কাছের মানুষই হোন না কেন, প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং ইতোমধ্যে তা কাজের মাধ্যমে প্রমাণও করেছেন।

​দুর্নীতি দমন ও অর্থ পাচার রোধ সংক্রান্ত আইনি কাঠামো সংস্কার প্রসঙ্গে আইনমন্ত্রী উল্লেখ করেন, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ ও এর অধীনে থাকা নীতিমালায় বড় ধরনের কোনো ত্রুটি পাওয়া যায়নি। আসল সমস্যা দেখা যায় এটি বাস্তবায়নের ক্ষেত্রে। তাই আইনের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ সক্রিয় করার পাশাপাশি পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখায় অগ্রাধিকার দিচ্ছে সরকার।

​আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা যথাসময়েই প্রকাশ করা হবে। তবে প্রতিটি পদক্ষেপে সরকার ইতিবাচক পরিবর্তনের দিকেই ধাবিত হচ্ছে।

​অন্যদিকে, এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যমান আইনে শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বাধা নেই। প্রতিমন্ত্রীর বক্তব্য বর্তমান আইনের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। আইনি কাঠামোর পরিবর্তন না হওয়া পর্যন্ত এই নিয়মই বহাল থাকবে।

​এ ছাড়া সার ডিলার নিয়োগের অনিয়ম প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নিয়োগ পরবর্তী সময়ে এ নিয়ে তিনি কোনো গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। তবে অনিয়ম হয়ে থাকলে সংশ্লিষ্ট বিভাগ অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0