মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাকের পদত্যাগের চূড়ান্ত ঘোষণা আজ

১৯ অক্টোবর ২০২৬ - ০৯:৪৬
প্রকাশিত: ২ দিন আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাকের পদত্যাগের চূড়ান্ত ঘোষণা আজ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে সংবাদ সম্মেলন ডেকেছেন ইশরাক হোসেন। আজ সোমবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মুখোমুখি অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত প্রকাশ করবেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তার মাধ্যমে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

​নিজের ফেসবুক পোস্টে ইশরাক হোসেন উল্লেখ করেন, আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হয়ে তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।

​সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে আসা নানা বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে তিনি আরও লেখেন, ফেসবুকে কিছু সুশীল ব্যক্তির উল্লাসসূচক লেখালেখি তাঁর চোখে পড়েছে। ভবিষ্যতে দেশের প্রয়োজনে কোনো আন্দোলন-সংগ্রামের ডাক এলে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে ফিরে আন্দোলনে শরিক হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

​ভবিষ্যৎ পথচলা ও নিজের পরিকল্পনার কথা জানিয়ে ইশরাক হোসেন লেখেন, এবার সংসদ সদস্য কিংবা প্রতিমন্ত্রীর পরিচয় নয়, বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন সাধারণ কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আগের চেয়ে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। একই সঙ্গে পরিচ্ছন্নতা অভিযান আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন তিনি। এ ছাড়া দেশজুড়ে প্রজন্ম দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে বিভিন্ন জেলা সফরের কথা জানিয়ে ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল!’ স্লোগানকে ধারণ করে মাদকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0