মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম পরিবর্তন এবং সচিবালয় স্থানান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। একই সঙ্গে রাজধানীর সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তরের পরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্যের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
তিনি জানান, রাজধানীর পল্টন এলাকা থেকে সচিবালয় স্থানান্তর করা হবে আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে। শেরেবাংলা নগরের ৩১ দশমিক ৫১ একর জমিতে মোট ১৪টি ১২ তলা ভবন তৈরি করা হবে। এতে প্রায় ৩২ লাখ বর্গফুটের অবকাঠামো নির্মাণ করা হবে।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, প্রকল্প কাজ শেষ করে ২০২৯ সাল থেকে নতুন ভবনে প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনা শুরু করা সম্ভব হবে।
উল্লেখ্য, এর আগে গত ৭ অক্টোবর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আয়োজিত এক সভায় শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











