রাজধানীর শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন

১৮ অক্টোবর ২০২৬ - ২১:০৩
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
রাজধানীর শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন
ছবি: সংগৃহীত

রাজধানীর আবদুল গনি রোড থেকে বাংলাদেশ সচিবালয় শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ রবিবার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

​বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্থানান্তরের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, শেরেবাংলা নগরে মোট ৩১.৫১ একর জমির ওপর নতুন সচিবালয় কমপ্লেক্স গড়ে তোলা হবে। এখানে ১৪টি ১২ তলাবিশিষ্ট ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা প্রায় ৩২ লাখ বর্গফুটের বিশাল কর্মক্ষেত্র তৈরি করবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৯ সালের মধ্যে নতুন ভবনে প্রশাসনিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

​উল্লেখ্য, আবদুল গনি রোডের বর্তমান স্থান থেকে সচিবালয় সরিয়ে নেওয়ার বিষয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। সম্প্রতি বিষয়টি আবারও সামনে আসে, কারণ সচিবালয়ের বর্তমান ভবনে নিম্ন আদালতের দাপ্তরিক ও বিচারিক কার্যক্রম শুরুর বিষয়ে একটি প্রস্তাব উত্থাপিত হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0