কাতারে গ্রেপ্তার বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান

১৮ অক্টোবর ২০২৬ - ১৫:৩৩
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
কাতারে গ্রেপ্তার বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান
ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেপ্তার করা হয়েছে। কাতার পুলিশ গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তাকে আটক করে। আজ রোববার (১৮ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

​এর আগে অবৈধ উপায়ে সম্পদ অর্জন এবং অর্থপাচারের অভিযোগে শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে দুদক।

​দায়ের করা প্রথম মামলার বিবরণ অনুযায়ী, শেখ আব্দুল হান্নান তার বৈধ আয়ের উৎসের বাইরে গিয়ে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার অঘোষিত সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার মালিকানাধীন ৬টি ব্যাংক হিসাবে মোট ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0