যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ শেষে অতিরিক্ত অবস্থান: স্থায়ী নিষেধাজ্ঞা ও মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের

১৭ অক্টোবর ২০২৬ - ১৫:২২
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ শেষে অতিরিক্ত অবস্থান: স্থায়ী নিষেধাজ্ঞা ও মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নির্ধারিত ভিসার মেয়াদ শেষে অনুমোদিত সময়ের চেয়ে বেশি অবস্থান করার বিষয়ে কঠোর সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। এই নিয়ম অমান্য করলে ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা জারির পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হতে পারে বলে জানানো হয়েছে।

​শনিবার (১৭ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এই বার্তা দেওয়া হয়।

​বার্তায় বিশেষভাবে উল্লেখ করা হয় যে, কনস্যুলার কর্মকর্তাদের কাছে ভিসা আবেদনকারীর অতীতে অভিবাসন সংক্রান্ত সমস্ত তথ্যের প্রবেশাধিকার রয়েছে। কেউ অতীতে অভিবাসন আইন বা কোনো নিয়ম লঙ্ঘন করে থাকলে তা কনস্যুলার কর্মকর্তাদের নজরে আসবে। এই ধরনের ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করলেও তা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।

​তাই নিয়ম মেনে নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান শেষ করার জন্য সবাইকে পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0