বাংলাদেশ শিশু হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী, চিকিৎসকের কক্ষে ধূমপান দেখে সাময়িক বরখাস্তের নির্দেশ
রাজধানীর আগারগাঁও এলাকায় অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হঠাৎ পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। পরিদর্শনের সময় এক চিকিৎসকের কক্ষে গিয়ে তাকে ধূমপান করতে এবং কক্ষটি নোংরা ও অপরিচ্ছন্ন অবস্থায় দেখতে পান তিনি। এই ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসককে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে আগারগাঁওয়ের বাংলাদেশ শিশু হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানে অবস্থানকালে তিনি হাসপাতালের বিভিন্ন সেবা বিভাগ ঘুরে দেখেন। একই সঙ্গে চিকিৎসাসেবার মান, কর্মপরিবেশ এবং সামগ্রিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম খতিয়ে দেখেন।
পরিদর্শনের একপর্যায়ে প্রধানমন্ত্রী প্রতিষ্ঠানটির সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে প্রবেশ করেন। সেখানে ওই চিকিৎসককে ধূমপানরত অবস্থায় পাওয়া যায় এবং ঘরটি অপরিচ্ছন্ন দেখতে পেয়ে প্রধানমন্ত্রী অসন্তোষ ব্যক্ত করেন। শিশুদের বিশেষায়িত একটি চিকিৎসা কেন্দ্রে এমন অনিয়ম ও পরিবেশ দেখে চরম বিরক্তি প্রকাশ করেন তিনি।
ঘটনার পরপরই প্রধানমন্ত্রী হাসপাতাল পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপে নেওয়ার নির্দেশ দেন। শীর্ষ পর্যায়ের নির্দেশনা পাওয়ার পর সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।
স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে রোগীবান্ধব ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা, নিয়ম মেনে পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং দায়িত্বপ্রাপ্তদের শতভাগ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান নির্দেশ দেন তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











