বিশ্বব্যাংকের সাথে নতুন অংশীদারত্ব চুক্তি করছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

১৬ অক্টোবর ২০২৬ - ১৬:০৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বিশ্বব্যাংকের সাথে নতুন অংশীদারত্ব চুক্তি করছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ। এই চুক্তির বিভিন্ন শর্ত ও বিষয়াদি চূড়ান্ত করতে আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধিদল সংস্থাটির সঙ্গে বৈঠকে বসবে। মূল নীতিগত দিকগুলোতে উভয় পক্ষ একমত থাকলেও, আলোচনা ও যৌথ কর্মপরিকল্পনার মাধ্যমে চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হবে।

​শুক্রবার দুপুরে ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভার এক ফাঁকে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

​এর আগে সিরিকিত আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গুগল, ব্যাংক অব আমেরিকা, আইএমএফ, মুডিস এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেন অর্থমন্ত্রী। বৈঠকগুলোতে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি, আর্থিক খাতের সংস্কার এবং ঋণসংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

​চলতি বছরকে বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে অর্থমন্ত্রী জানান, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোও বর্তমান পরিস্থিতি অনুধাবন করতে পারছে। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বৈশ্বিক সংকট মোকাবেলায় বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিবির মতো সংস্থাগুলো সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকারের নির্বাচনী ইশতেহার ও কর্মসূচি বাস্তবায়নে আগামী পাঁচ বছরের জন্য একটি সুনির্দিষ্ট উন্নয়ন কাঠামো তৈরি করা হচ্ছে।

​অধিবেশনে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ও আইএমএফের ব্যবস্থাপনা পরিচালকের বক্তব্য প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, বিশ্বজুড়ে চলমান সংকটে স্বল্প আয়ের দেশগুলোর জন্য পারস্পরিক সহযোগিতাই সবচেয়ে বড় শক্তি। দেশের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে উন্নয়ন সহযোগীদের আন্তরিক সমর্থন অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0