জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নার্স রীপা গোমেজের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই আন্দোলনের সময় রাজধানীর রামপুরা এলাকায় গুলিতে আহত নার্স রীপা ফ্রান্সিসকো গোমেজের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে রীপা গোমেজকে নিয়ে প্রকাশিত একটি তথ্যচিত্র প্রধানমন্ত্রীর নজরে আসার পর তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনাকে এই জুলাই যোদ্ধার খোঁজ নেওয়ার নির্দেশনা দেন।
এরই অংশ হিসেবে শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর মধ্যবাড্ডার বাজার গলি এলাকায় রীপা গোমেজের বাসভবনে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে এই প্রতিনিধি দল আহত নার্সের সঙ্গে দেখা করেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহমর্মিতা ও সমবেদনার বার্তা পৌঁছে দেন।
এ সময় প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ‘ہمرا বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন এবং ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ অন্যান্যরা।
উল্লেখ্য, ২০২৪ সালের ২১ জুলাই রামপুরা ব্রিজের নিকট আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে গিয়ে গুলিবিদ্ধ হন নার্স রীপা ফ্রান্সিসকো গোমেজ। ওই দিন তিনি ৪৭টি সীসার ছররা গুলি এবং দুটি রাবার বুলেটের আঘাতে গুরুতর জখম হন। তার ডান চোখের কোটরে বড় ধরনের আঘাত লাগার পাশাপাশি একটি বুলেট মস্তিষ্কের ১৪ সেন্টিমিটার গভীরে আটকে যায়। এই ঘটনার পর থেকেই তিনি দৃষ্টিশক্তিজনিত জটিলতা ও নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। একদিকে অব্যাহত চিকিৎসা ব্যয় এবং অন্যদিকে শারীরিক অক্ষমতার কারণে কর্মসংস্থানের সুযোগ সীমিত হয়ে পড়ায় তিনি অত্যন্ত দুর্বিষহ জীবন পার করছেন। বর্তমানে নিজের চিকিৎসার ব্যয় মেটাতে তিনি নিজ ঘরেই অন্য রোগীদের সেবা দিয়ে জীবিকা নির্বাহের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











