কুমিল্লার শশীদল সীমান্তে পতাকা বৈঠকের পর বিএসএফের আটক দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিজিবি
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হেফাজতে থাকা বাংলাদেশের দুই পুলিশ সদস্যকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তৎপরতায় পতাকা বৈঠকের মাধ্যমে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তের মেইন পিলার ২০৫৯-এর নিকটবর্তী এলাকায় বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি সফলভাবে সম্পন্ন হওয়ার পর বিএসএফ ওই দুই পুলিশ সদস্যকে বিজিবির প্রতিনিধিসদলের নিকট হস্তান্তর করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের মধ্যে এই কূটনৈতিক বৈঠকটি পরিচালিত হয়। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১টা ৪২ মিনিটে উদ্ধারকৃত পুলিশ সদস্যদের বাংলাদেশ পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেয় বিজিবি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











