তিন দেশ থেকে ৯৮২ কোটি টাকার ১.৫৫ লাখ টন সার কিনছে সরকার
চার প্রস্তাবে ৯৮২ কোটি টাকার বেশি ব্যয় অনুমোদন
কৃষি খাতের সার সংকট নিরসন ও সরবরাহ স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক বাজার থেকে এক লাখ ৫৫ হাজার মেট্রিক টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। কানাডা, রাশিয়া ও সৌদি আরব থেকে রাষ্ট্রীয় ও জি-টু-জি (সরকার থেকে সরকার) চুক্তির অধীনে এই সার আনা হবে। এতে সরকারের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৯৮২ কোটি ৬১ লাখ ২৪ হাজার ৭০০ টাকা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের চারটি পৃথক প্রস্তাবের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সার ক্রয়ের অনুমোদিত এই সিদ্ধান্তগুলো মাঠপর্যায়ে বাস্তবায়ন করবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। আমদানি করা সারের সমুদয় অর্থ জাতীয় বাজেটের কৃষি ভর্তুকি খাত থেকে পরিশোধ করা হবে।
সার আমদানির বিস্তারিত হিসাব
অনুমোদিত প্রস্তাবনা অনুযায়ী, কানাডা থেকে দুই লটে মোট ৮০ হাজার মেট্রিক টন মিউরেট অব পটাশ (এমওপি) সার কেনা হবে, যার খরচ ধরা হয়েছে ৩৭ ৯ কোটি ৩৪ লাখ ৭৯ হাজার ২০০ টাকা। অন্যদিকে, রাশিয়া থেকে ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে, যাতে ব্যয় হবে ১৬৫ কোটি ৮৯ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা।
এছাড়া সৌদি আরব থেকে সরকার ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করবে। এই চালানের পেছনে খরচ হবে ৪৩৭ কোটি ৩৬ লাখ ৭০ হাজার টাকা। সব মিলিয়ে তিন দেশ থেকে সাড়ে ১৫ লাখ টন সার ক্রয়ে সরকারের কোষাাগার থেকে ব্যয় হচ্ছে মোট ৯৮২ কোটি ৬১ লাখ ২৪ হাজার ৭০০ টাকা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











