সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে ক্লিনিক ও প্র্যাকটিস বন্ধের নির্দেশ

২৩ সেপ্টেম্বর ২০২৬ - ১৯:৪২
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে ক্লিনিক ও প্র্যাকটিস বন্ধের নির্দেশ
ছবি: সংগৃহীত

সরকারি হাসপাতালের এক কিলোমিটার সীমানার ভেতরে নতুন কোনো বেসরকারি ক্লিনিক স্থাপনের অনুমতি না দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে নির্দেশিত এই সীমানার মধ্যে অবস্থিত বিদ্যমান ক্লিনিকগুলোতে সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস করার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

​গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এসংক্রান্ত একটি চিঠি জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহ শাখা থেকে পাঠানো চিঠিতে পরিচালক ডা. মো. নূরুল ইসলাম স্বাক্ষর করেন।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নেওয়া সিদ্ধান্তের বাস্তবায়ন

​চিঠিতে জানানো হয়, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে স্বাস্থ্যসেবার মান উন্নয়নবিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার ৬ নম্বর সিদ্ধান্তের ভিত্তিতে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

​প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো সভার কার্যবিবরণী অনুসরণে সিদ্ধান্তটি চূড়ান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট অধিদপ্তর ও কর্তৃপক্ষগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0