আয়াতুল্লাহ খামেনির জানাজায় যোগ দিতে তেহরানের পথে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

০২ জুলাই ২০২৬ - ১১:৩৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আয়াতুল্লাহ খামেনির জানাজায় যোগ দিতে তেহরানের পথে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
আয়াতুল্লা খামেনির জানাজায় যোগ দিতে তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি সংগৃহিত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য ও জানাজায় অংশ নিতে তেহরানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এমপি।


​আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৭টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ইরানের রাজধানী তেহরানের উদ্দেশ্যে রওনা হন। সেখানে তিনি বাংলাদেশের পক্ষ থেকে প্রয়াত এই ইরানি নেতার জানাজায় শরিক হবেন এবং শ্রদ্ধা নিবেদন করবেন।


এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ আলী খামেনি। দীর্ঘ রাজনৈতিক জীবন শেষে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে তিনি মারা যান (ইরানি পরিভাষায় শাহাদাতবরণ করেন)।


​১৯৭৯ সালের ঐতিহাসিক ইরানি ইসলামী বিপ্লবের পর দেশটির নতুন রাজনৈতিক ও শাসনতান্ত্রিক ব্যবস্থা গঠনে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ১৯৮০ সালে তিনি কিছু সময়ের জন্য ইরানের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ইরান-ইরাক যুদ্ধ শুরু হলে তিনি দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী 'ইসলামী বিপ্লবী গার্ড কোর' (আইআরজিসি)-এর তত্ত্বাবধানের দায়িত্ব পান। এরপর তিনি ইরানের প্রেসিডেন্ট হিসেবেও নির্বাচিত হন।


​১৯৮৯ সালে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর দেশটির ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ আয়াতুল্লাহ আলী খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা (সুপ্রিম লিডার) হিসেবে নির্বাচিত করে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই দায়িত্বে সমাসীন ছিলেন।


ই​রানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ ও আনুষ্ঠানিকতা শেষ করে আগামী ৪ জুলাই স্পিকার হাফিজ উদ্দিন আহমদের দেশে ফেরার কথা রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0