কক্সবাজার সহ দেশের কয়েকটি অঞ্চলে ভূমিকম্প অনুভূত
নিউজডিপি ডেস্ক
কক্সবাজারসহ দেশের কয়েকটি অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৪ মাত্রা।
রোববার (২৮ জুন) রাত ৯টা ৫৩ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় বলে বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে নিশ্চিত করেছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় (অবস্থান: ২১.৫৭° উত্তর অক্ষাংশ ও ৯২.৫৯° পূর্ব দ্রাঘিমাংশ)। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এর উপকেন্দ্রের দূরত্ব প্রায় ৩৩৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে সোমবার (২২ জুন) রাত ৯ টা ২৯ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জের রুপগঞ্জে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











