শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক বিকাশে সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের
দেশের কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সরকার সব ধরনের সহযোগিতা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি উল্লেখ করেছেন যে, এই লক্ষ্য বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়েছে।
শনিবার (২০ জুন) বিকেলে ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।
প্রায় আড়াই মাস আগে দেশজুড়ে ৬৫ হাজার ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২২ লাখেরও বেশি শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এই ফুটবল টুর্নামেন্টের সূচনা হয়েছিল। শনিবার আর্মি স্টেডিয়ামে এর জমকালো ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী স্টেডিয়ামে উপস্থিত হয়ে মাঠ পরিদর্শন করেন এবং খুদে ফুটবলারদের সাথে কুশল বিনিময় করেন। এরপর তিনি মাঠে বসে খুদে খেলোয়াড়দের ফুটবল ম্যাচ এবং বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।
পুরস্কার বিতরণী পর্বে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, মাত্র আড়াই মাসে ৬৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের ২২ লাখ শিক্ষার্থীর একটি টুর্নামেন্টে অংশ নেওয়া অত্যন্ত গৌরববহের এবং এটি একটি অনন্য বিশ্বরেকর্ড।
প্রধানমন্ত্রী আরও যোগ করেন, নতুন প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির চর্চা অপরিহার্য। এজন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই বিভিন্ন বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। অনুষ্ঠান শেষে তিনি টুর্নামেন্টের বিজয়ী দল এবং রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











