টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, মিয়ানমারের ১ সেনাসদস্য ও ২ পুলিশ আটক
কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের সেনাবাহিনী ও পুলিশের তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল সোমবার দুপুরে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকা থেকে বিজিবির টহল দল তাদের আটক করে। পরে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাদের টেকনাফ মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মিয়ানমার সেনাবাহিনীর সদস্য হেউন ডে টে (৩৮) এবং দুই পুলিশ সদস্য কিয়াও নাইং (৩৫) ও থেইন জও (৩৩)। তাদের বাড়ি মিয়ানমারের ইয়াঙ্গুন ও মংডু অঞ্চলে বলে জানা গেছে।
প্রাসঙ্গিক সংবাদ
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, সীমান্ত অতিক্রম করে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক তিন মিয়ানমার নাগরিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











