মেহেরপুরের গাংনীতে সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধ বালু উত্তোলন, সড়কে দুর্ঘটনার ঝুঁকি

১১ জুলাই ২০২৬ - ১৭:৩০
প্রকাশিত: ২ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মেহেরপুরের গাংনীতে সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধ বালু উত্তোলন, সড়কে দুর্ঘটনার ঝুঁকি
মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে মাটি ও বালি উত্তোলের অভিযোগ।

‎গাংনী (মেহেরপুর) প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে সরকারি নির্দেশনা উপেক্ষা করে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেহেরপুর সদর উপজেলার হিজুলী গ্রামের মাটি ব্যবসায়ী শাহাবুদ্দিন এবং পাকুড়িয়া গ্রামের রনি মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

‎স্থানীয় সূত্রে জানা যায়, রনি মণ্ডলের একটি পুকুর গভীর খননের চুক্তির মাধ্যমে সেখানে ড্রেজার ব্যবহার করে বালু ও মাটি উত্তোলন করা হচ্ছে। উত্তোলিত বালু ও মাটি বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

‎এলাকাবাসীর দাবি, হিজুলী গ্রামের শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে বিভিন্ন পুকুর লিজ নিয়ে রাতের আঁধারে ড্রেজার মেশিন  দিয়ে মাটি ও বালু উত্তোলন করে বিক্রি করে আসছেন। সম্প্রতি পাকুড়িয়া গ্রামের ওই পুকুর থেকেও একইভাবে বালু উত্তোলন করা হচ্ছে  বলে তারা অভিযোগ করেন।

‎স্থানীয়দের আরও অভিযোগ, মাটি ও বালুবাহী যানবাহন চলাচলের কারণে সড়কের ওপর কাদামাটি ছড়িয়ে পড়ছে। এতে যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। পাশাপাশি অনিয়ন্ত্রিতভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে পরিবেশেরও ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

‎এ বিষয়ে দ্রুত তদন্ত করে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসী।

‎এব্যাপারে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন জানান,কেউ যদি অবৈধভাবে মাটি  উত্তোলন করে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0