মেহেরপুরে পা পিছলে বটির ওপর পড়ে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃ/ত্যু

১১ জুলাই ২০২৬ - ০০:০৩
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মেহেরপুরে পা পিছলে বটির ওপর পড়ে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃ/ত্যু
মেহেরপুরের মুজিবনগরে পা পিছলে বটির উপর পড়ে শিশুর মৃত্যু ছবি সংগৃহীত

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় অসাবধানতাবশত ধারালো বটির ওপর পড়ে নুসরাত (৯) নামের এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালের দিকে উপজেলার মহাজনপুর গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

​নিহত নুসরাত মহাজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত। সে মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ইমনের ছোট বোন বলে জানা গেছে।

​পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নিজ ঘরের ভেতর চলাচলের সময় আকস্মিকভাবে পা পিছলে গিয়ে নুসরাত সেখানে থাকা একটি ধারালো বটির ওপর পড়ে যায়। এতে তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হতে শুরু করে। আশঙ্কাজনক অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

​অকাল ও আকস্মিক এই মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0