নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জনের প্রাণহানি, আহত ২০

২০ অক্টোবর ২০২৬ - ০৭:৩২
প্রকাশিত: ১ দিন আগে
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জনের প্রাণহানি, আহত ২০
ছবি সংগৃহীত

নাটোর-পাবনা মহাসড়কে বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ২০ জন যাত্রী। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

​খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ জানান, দুর্ঘটনাস্থল থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তির ব্যবস্থা করা হয়েছে।

​দুর্ঘটনার বিস্তারিত জানিয়ে বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসাধীন বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বিস্তারিত আসছে,,,,

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0