কক্সবাজারে ইনানির রিসোর্টে ভয়াবহ আগুন: প্রাণহানি বেড়ে ১০

১৭ অক্টোবর ২০২৬ - ১৪:১৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
কক্সবাজারে ইনানির রিসোর্টে ভয়াবহ আগুন: প্রাণহানি বেড়ে ১০
ছবি: সংগৃহীত

কক্সবাজারের ইনানি বিচ সংলগ্ন টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১০ জনে পৌঁছেছে। এর আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ছয় জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। প্রাথমিক তথ্যানুযায়ী, নিহত ব্যক্তিরা সবাই পর্যটক হিসেবে রিসোর্টটিতে ভ্রমণে গিয়েছিলেন। ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য এই তথ্য নিশ্চিত করেছেন।

​অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পরিচয় নিশ্চিত হওয়া ছয়জন হলেন ঢাকার বনশ্রীর বাসিন্দা ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭) এবং চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও ফায়িজান আহম্মেদ (৫)।

​দুর্ঘটনার পর আহতদের প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হাসপাতালটির জরুরি বিভাগ সূত্রে নিশ্চিত করা হয়েছে।

​ঘটনার সময় রিসোর্টটিতে আনুমানিক ৩০ জন অতিথি অবস্থান করছিলেন বলে জানা গেছে। তাদের মধ্যে চার থেকে পাঁচজন নিরাপদে বাইরে বের হতে পারলেও বাকিদের বর্তমান অবস্থান ও শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

​ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ইনানির টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায় সকাল ৭টা ২৫ মিনিটে। ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ১৮ কিলোমিটার হওয়ায় কর্মীরা সকাল ৮টায় ঘটনাস্থলে পৌঁছান। উখিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট সকাল ৮টা ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে শুরুতেই ছয়টি মরদেহ উদ্ধার করা হলেও পরবর্তী সময়ে আরও চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0