চুয়াডাঙ্গায় মাদকসহ গ্রেপ্তার-৩ , আদালতে প্রত্যেককে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড

০৪ জুলাই ২০২৬ - ০১:০২
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় মাদকসহ গ্রেপ্তার-৩ , আদালতে প্রত্যেককে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড
চুয়াডাঙ্গায় ইয়াবাসহ গ্রেপ্তার -৩

চুয়াডাঙ্গা সদর উপজেলায়  মাদকবিরোধী এব অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে প্রত্যেককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন- সদর উপজেলার নফরকান্দি গ্রামের আব্দুল কাদেরের ছেলে শিলন (২৪), আবুল কাশেমের ছেলে আসমান আলী (২৩) এবং ডিঙ্গেদহ হাটখোলা এলাকার সুন্নত আলীর ছেলে মো. জাহিদ হাসান (২৬)


পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির

ইনচার্জ এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার

নফরকান্দি গ্রামের শিলন, আসমান আলী এবং  মো. জাহিদ হাসানকে গ্রেফতার করে পুলিশ।  এ সময় তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের চুয়াডাঙ্গার সংক্ষিপ্ত বিচার আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক সুনানি শেষে মাদকের সাথে জড়িত থাকায় তাদেরপ্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0