ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম

১৭ অক্টোবর ২০২৬ - ১৪:৩৯
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম
ছবি: সংগৃহীত

ব্যক্তিগত কারণ উল্লেখ করে পদ থেকে সরে দাঁড়িয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) শিউলি খানম। শনিবার (১৭ অক্টোবর) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেন। পরবর্তীতে প্রয়োজনীয় প্রশাসনিক পর্যালোচনার জন্য এটি সলিসিটর শাখায় পাঠানো হয়েছে।

​শিউলি খানমের এই সরে দাঁড়ানোর মধ্য দিয়ে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাম্প্রতিক সময়ে একের পর এক আইন কর্মকর্তার পদত্যাগের বিষয়টি নতুন করে আলোচনায় এলো। এর আগে, গত ২১ সেপ্টেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়াত হোসেন। তার আগে ৯ সেপ্টেম্বর একই কারণ উল্লেখ করে দায়িত্ব ছাড়েন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাদিয়া আফরিন শাপলা।

​এছাড়া গত ৭ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে একযোগে পাঁচজন আইন কর্মকর্তার পদত্যাগের তথ্য জানা যায়। ওই তালিকায় ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা, দুই ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি ও মামুন চৌধুরী এবং দুই সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0