রাজধানীতে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার, নেপথ্যে অস্থিতিশীলতার ষড়যন্ত্র

১২ অক্টোবর ২০২৬ - ১০:১৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
রাজধানীতে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার, নেপথ্যে অস্থিতিশীলতার ষড়যন্ত্র
ছবি সংগৃহীত

ডিজিটাল মাধ্যম ব্যবহার করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল দেবাশীষ কুমার বড়ুয়া এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা।

​ডিএমপির একটি দায়িত্বশীল সূত্রের বরাতে জানা গেছে, গতকাল রবিবার (১১ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঝটিকা অভিযান চালিয়ে তাদের হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

​ডিবি সূত্রে আরও জানা যায়, প্রাথমিক তদন্তে দেশে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরির লক্ষ্যে আন্তর্জাতিক ও রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সাথে তাদের গোপন যোগাযোগের তথ্য সামনে এসেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হলেও মামলার পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করা হয়। শীঘ্রই এ সংক্রান্ত সার্বিক তথ্য সংবাদ সম্মেলন বা বিজ্ঞপ্তি আকারে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0