শান্তি আলোচনা সচল রাখতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলেন ট্রাম্প

১৯ অক্টোবর ২০২৬ - ১৭:২২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
শান্তি আলোচনা সচল রাখতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলেন ট্রাম্প
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান যুদ্ধ নিরসনে শান্তি আলোচনার পরিবেশ বজায় রাখতে রাশিয়ার ওপর আরোপিত একাধিক নিষেধাজ্ঞা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হিসেবে মস্কোকে আলোচনার টেবিলে ধরে রাখার কথা উল্লেখ করেছেন।

​নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠায় আলোচনা চালিয়ে যাচ্ছেন। এমন কোনো হুটকারী সিদ্ধান্ত তিনি নিতে চান না, যা রাশিয়াকে আলোচনার প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে দেয়।

​এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কূটনৈতিক মতপার্থক্য তীব্র হওয়ার প্রেক্ষাপটে কার্যকরের মাত্র দুই দিন আগে ট্রাম্প প্রশাসনিক আদেশের মাধ্যমে এই নিষেধাজ্ঞাগুলো স্থগিত করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই বিষয়ে স্পষ্ট করেন যে, এটি মূলত একটি ৬০ দিনের সাময়িক বিরতি। এই সময়ের মধ্যে বিশ্ব ও যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে নিষেধাজ্ঞাগুলোর প্রভাব মূল্যায়ন করে দেখা হবে।

​ট্রাম্পের এই সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে অবস্থান নেওয়া হবে একটি ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত। ট্রাম্প আরও দাবি করেছেন, জেলেনস্কি হয়তো কখনোই এই যুদ্ধের সমাপ্তি চাননি এবং দু’বছর আগেই ইউক্রেন আরও সুবিধাজনক শর্তে শান্তি চুক্তি করতে পারত। অন্যদিকে, ট্রাম্পের পদক্ষেপকে স্বাগত জানিয়ে রুশ প্রতিনিধি কিরিল দিমিত্রিয়েভ এটিকে একটি ‘গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মুহূর্ত’ বলে অভিহিত করেছেন।

​উল্লেখ্য, সম্প্রতি রাশিয়া থেকে ডিজেল আমদানির বিষয়ে যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণা এবং বিশ্ববাজারে রুশ জ্বালানি রফতানি বজায় থাকার প্রেক্ষাপটে ওয়াশিংটন ও কিয়েভের দ্বিপাক্ষিক সম্পর্কে কূটনৈতিক টানাপোড়েন আরও দৃশ্যমান হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0