যুক্তরাষ্ট্র শর্ত মানলে ৬ষ্ঠ দিনে হরমুজ প্রণালি মুক্ত ও ৭ম দিনে আলোচনার প্রস্তাব ইরানের

১৯ অক্টোবর ২০২৬ - ১৬:৪৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
যুক্তরাষ্ট্র শর্ত মানলে ৬ষ্ঠ দিনে হরমুজ প্রণালি মুক্ত ও ৭ম দিনে আলোচনার প্রস্তাব ইরানের
ছবি সংগৃহীত

কৌশলগত ও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সামনে শর্ত ছুড়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ওয়াশিংটন তাদের নির্ধারিত শর্তগুলো মেনে নিলে ষষ্ঠ দিনে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে এবং সপ্তম দিনে দুদেশের মধ্যে আলোচনা শুরু হতে পারে। সম্প্রতি ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই অবস্থান তুলে ধরেন।

​ইরানি পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, গত সেপ্টেম্বর মাসে তেহরানের পক্ষ থেকে দেওয়া সাত দিনের যুদ্ধবিরতি প্রস্তাবের ওপর যুক্তরাষ্ট্র যে প্রতিক্রিয়া বা মতামত পাঠিয়েছে, তা বর্তমানে তারা খতিয়ে দেখছেন। তবে প্রণালিটি চালুর ক্ষেত্রে তাদের দেওয়া আগের শর্তাবলি অপরিবর্তিত রয়েছে। ইরানের মূল দাবির মধ্যে রয়েছে দেশটির বিভিন্ন বন্দরে মার্কিন প্রশাসন কর্তৃক আরোপিত অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার করা। এই শর্ত পূরণ হলেই কেবল আলোচনা ও প্রণালি চালুর প্রক্রিয়া এগোবে বলে তিনি স্পষ্টভাবে জানান। আরাগচি জোর দিয়ে বলেন, তাদের প্রস্তাব সম্পূর্ণ ন্যায্য এবং যুক্তরাষ্ট্রের আন্তরিক ইচ্ছা থাকলে খুব অল্প সময়ের মধ্যেই এসব শর্ত পূরণ করা সম্ভব।

​অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলি আবদোল্লাহি সতর্ক করে বলেছেন, তেহরানকে নিয়ে আর কোনো ভুল হিসাব-নিকাশ করা হলে তার প্রতিক্রিয়া হবে মারাত্মক। ওয়াশিংটন ও তেল আবিব অতীতে বহুবার ইরানের সক্ষমতা পরীক্ষা করতে গিয়ে ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইতিহাস সাক্ষী—ইরানকে ধ্বংস করার চেষ্টা চালানো শক্তিগুলো আজ নিজেরাই সংকটে, অথচ ইসলামি প্রজাতন্ত্র ইরান এখনো শক্তিশালীভাবে টিকে আছে। ফলে ভবিষ্যতে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0