ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন মেহরদাদ আখলাগি

১৮ অক্টোবর ২০২৬ - ১৭:৩৬
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন মেহরদাদ আখলাগি
ছবি সংগৃহীত

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মেহরদাদ আখলাগিকে নিয়োগ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের প্রথম দিনে সাবেক প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ নিহত হওয়ার পর ফাঁকা হওয়া এই পদে মেহরদাদ আখলাগিকে স্থলাভিষিক্ত করা হলো।

​ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, দেশটির পার্লামেন্ট ‘ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলি’-র সদস্যরা রোববার প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীর লজিস্টিকস মন্ত্রী হিসেবে মেহরদাদ আখলাগিকে সমর্থন জানান। পার্লামেন্টে মোট প্রদত্ত ২৭৭টি ভোটের মধ্যে তিনি ২৩৭টি ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন ও আস্থাভোটে জয়ী হন।

​নবনির্বাচিত এই মন্ত্রীর সরাসরি কোনো সামরিক পদমর্যাদা না থাকলেও দীর্ঘ ৪২ বছর ধরে তিনি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। এ ছাড়া ২০১৩ সাল থেকে তিনি দেশটির রাষ্ট্রীয় অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রধান পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

​উল্লেখযোগ্য যে, পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ২০০৭ সালে জাতিসংঘের পক্ষ থেকে মেহরদাদ আখলাগির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0