সৌদিকে সামরিক সহায়তা দিতে মিশরের পার্লামেন্টে জরুরি অধিবেশন

১৮ অক্টোবর ২০২৬ - ১৭:২৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সৌদিকে সামরিক সহায়তা দিতে মিশরের পার্লামেন্টে জরুরি অধিবেশন
ছবি: সংগৃহীত

লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তা ও স্থায়িত্ব বজায় রাখার অংশ হিসেবে সৌদি আরবকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুতি নিচ্ছে মিশর। এ উদ্দেশ্যে দেশটির পার্লামেন্টে একটি জরুরি অধিবেশন আহ্বান করা হয়েছে। এর আগে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি সৌদির প্রতিরক্ষায় পাশে দাঁড়ানোর জন্য আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান।

​ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে গঠিত যৌথ জোটে রয়েছে সৌদি আরব। মিশর ২০১৫ সালেও এই জোটে যুক্ত হয়ে লোহিত সাগরের নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রেখেছিল।

​মিশরীয় সামরিক একাডেমির এক সমাবর্তনে বক্তব্য প্রদানকালে প্রেসিডেন্ট সিসি স্পষ্ট করেন যে, রিয়াদের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত হলে কায়রো নীরব থাকবে না। তিনি জানান, বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরবের প্রতিরক্ষায় যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সিসি আরও উল্লেখ করেন, এই উদ্যোগ কোনো দেশের ওপর আক্রমণ বা যুদ্ধের উদ্দেশ্যে নয়, বরং এটি কেবলই আত্মরক্ষামূলক পদক্ষেপ।

​মিশরের প্রেসিডেন্ট সিসির এই বক্তব্যের পরই দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম রোববার পার্লামেন্টের জরুরি অধিবেশন ডাকার বিষয়টি নিশ্চিত করে। উল্লেখ্য, গত মাসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কায়রো সফরকালে সিসি সৌদির সার্বিক সুরক্ষায় কায়রোর সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছিলেন। ওই বৈঠকে দুই নেতাই সুয়েজ খালের প্রবেশদ্বার লোহিত সাগরে নিরবচ্ছিন্ন ও নিরাপদ নৌ চলাচলের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

​উল্লেখ্য, সুয়েজ খাল মিশরের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তবে ২০২৩ সালে গাজায় সংঘাত শুরু হওয়ার পর ফিলিস্তিনিদের সাথে সংহতি জানিয়ে হুতিরা বাণিজ্যিক জাহাজে আক্রমণ চালানো শুরু করলে নৌপথে সংকট তৈরি হয়। গত মাসে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি জানান, এই হামলার কারণে সুয়েজ খাল কর্তৃপক্ষকে প্রায় ১ হাজার ১০০ কোটি (১১ বিলিয়ন) ডলারের রাজস্ব হারাতে হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0