ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের সঙ্গে মতপার্থক্য থাকতে পারে: ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরান যুদ্ধের কৌশল বা সিদ্ধান্ত নিয়ে মতামত আলাদা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শুক্রবার (১৬ অক্টোবর) সম্প্রচারিত এক রাজনৈতিক সাক্ষাৎকারে তিনি নিজের এই ভাবনার কথা জানান।
হোয়াইট হাউসের সাবেক মুখপাত্র শন স্পাইসারের সঞ্চালনায় একটি জনপ্রিয় টক শোতে অতিথি হিসেবে অংশ নেন জেডি ভ্যান্স। সেখানে ট্রাম্পের সাবেক ঘনিষ্ঠ মিত্র ও বর্তমান রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসনের অবস্থান সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ভাইস প্রেসিডেন্ট বলেন, “যেকোনো নির্দিষ্ট ইস্যুতে দলের বা প্রশাসনের শীর্ষ নেতার সঙ্গে আপনার দৃষ্টিভঙ্গির তফাত থাকতেই পারে। আমার ধারণা, এই বিষয়ের ক্ষেত্রেও আমার কিছুটা মতপার্থক্য তৈরি হয়েছে।”
উল্লেখ্য, রাজনৈতিক বিশ্লেষক টাকার কার্লসন দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধের নীতি নিয়ে তীব্র ক্ষোভ ও সমালোচনা প্রকাশ করে আসছেন। কার্লসনের মতে, এই সামরিক সংঘাত মার্কিন স্বার্থের চেয়ে বরং ইসরায়েলের স্বার্থকেই বেশি সুরক্ষা দিচ্ছে। একই সঙ্গে তা বিদেশি ব্যয়বহুল সামরিক অভিযানে না জড়ানোর যে প্রতিশ্রুতি ট্রাম্প দিয়েছিলেন, তারও পরিপন্থী।
কার্লসনের তীব্র প্রতিক্রিয়া প্রসঙ্গে ভ্যান্স মন্তব্য করেন, যুদ্ধের বিষয়ে কার্লসন অত্যন্ত ক্ষুব্ধ ও উ্যদ্বিগ্ন। কার্লসনের এই ক্ষোভ ও ভাবাবেগ তিনি অনুধাবন করতে পারেন উল্লেখ করে ভাইস প্রেসিডেন্ট বলেন, “উনি ঠিক কেমন অনুভব করছেন, তা আমি বুঝি।” তবে কার্লসনকে পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, কেবল একটি বিষয়ে মতের অমিল হলেই প্রশাসনের সব নীতি ও ভালো কাজকে একবারে নাকচ করে দেওয়া ঠিক হবে না।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











