পাকিস্তানের বেলুচিস্তানে ৫.৭ মাত্রার জোরালো ভূমিকম্প, কেঁপে উঠল পার্শ্ববর্তী এলাকাও

১৭ অক্টোবর ২০২৬ - ১৪:৪৩
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
পাকিস্তানের বেলুচিস্তানে ৫.৭ মাত্রার জোরালো ভূমিকম্প, কেঁপে উঠল পার্শ্ববর্তী এলাকাও
ছবি সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস (USGS) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার সকালে প্রদেশটির খুজদার শহরের নিকটবর্তী এলাকায় এই কম্পন অনুভূত হয়।

​সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল খুজদার শহর থেকে ৪৮ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে এবং ভূগর্ভের ১৩ কিলোমিটার গভীরে। শনিবার সকাল সাড়ে ৬টায় আঘাত হানা এই কম্পনে বেলুচিস্তানের ঝাল মাগসি, জাফরাবাদ ও নাসিরাবাদ অঞ্চল কেঁপে ওঠে। এছাড়া পার্শ্ববর্তী সিন্ধু প্রদেশের সুক্কুর, কাম্বার, শাহদাদকোট এবং দাদূসহ কয়েকটি জেলায়ও সাধারণ মানুষ ঝাঁকুনি অনুভব করেন।

​উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতেও বেলুচিস্তানে ৫.৬ মাত্রার আরও একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। তিনটি প্রধান টেকটোনিক প্লেটের (আরব, ইউরেশীয় ও ভারতীয়) সংযোগস্থলে অবস্থানের কারণে পাকিস্তান ভৌগোলিকভাবে উচ্চ ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। এর আগে ২০০৫ সালে দেশটিতে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৭৪ হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0