গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় ৩৪০ শিশুর মৃত্যু: ইউনিসেফ

১৭ অক্টোবর ২০২৬ - ০৮:৪৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় ৩৪০ শিশুর মৃত্যু: ইউনিসেফ
ছবি: সংগৃহীত

গাজায় গত ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় ৩৪০ জনেরও বেশি শিশু প্রাণ হারিয়েছে। এই সময়ে গুরুতর আহত হয়েছে আরও শত শত ফিলিস্তিনি শিশু। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস সম্প্রতি এই আশঙ্কাজনক তথ্য নিশ্চিত করেছেন।

​আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের সদর দফতরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে পিরেস এই তথ্য তুলে ধরেন। তিনি জানান, গাজা উপত্যকাজুড়ে অবরুদ্ধ সাধারণ মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর আগ্রাসন ও হামলা এখনো থেমে নেই। কেবল গত দুই সপ্তাহেই হামলায় সাত শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে রয়েছে পাঁচ ছেলে ও দুই মেয়ে শিশু। এ ছাড়া একই সময়ে অন্তত ৩৩ শিশু গুরুতর জখম হয়েছে।

​ইউনিসেফের দেয়া তথ্য অনুযায়ী, গাজা উপত্যকায় বর্তমানে প্রায় আট লাখ শিশু গৃহহীন ও বাস্তুচ্যুত অবস্থায় জীবনযাপন করছে। তাদের একটা বড় অংশ চরম অনিশ্চয়তা ও স্বাস্থ্যঝুঁকির মধ্যে অস্থায়ী তাঁবু কিংবা জরাজীর্ণ ভবনে মানবেতর দিন কাটাচ্ছে।

​আসন্ন শীতের কথা উল্লেখ করে ইউনিসেফ মুখপাত্র গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, পর্যাপ্ত আশ্রয় ও সুরক্ষার অভাবে সামনে শীত মৌসুমে এসব শিশুর ভোগান্তি বহুগুণ বেড়ে যেতে পারে। এটি হলে টানা চতুর্থ বছরের মতো ফিলিস্তিনি শিশুদের কঠিন ও বাসঅযোগ্য পরিবেশে শীতের মুখোমুখি হতে হবে। সামগ্রিকভাবে দীর্ঘস্থায়ী অবরোধ, বাস্তুচ্যুতি ও নিরাপদ স্থানের তীব্র সংকট গাজার শিশুদের জীবনের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0