যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ছাড়লে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে: ইরান

১৬ অক্টোবর ২০২৬ - ২২:১৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ছাড়লে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে: ইরান
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে তার সামরিক উপস্থিতি গুটিয়ে নিলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া শুক্রবার (১৬ অক্টোবর) এ ঘোষণা দেন। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

​সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আকরামিনিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যুক্তরাষ্ট্র অঞ্চলটি ত্যাগ না করলে তাদের জোরপূর্বক বিতাড়িত করা হবে। তিনি আরও উল্লেখ করেন, মার্কিন বাহিনী সরে গেলে এই অঞ্চলের দেশগুলোর সম্মিলিত অংশগ্রহণে একটি নতুন নিরাপত্তাব্যবস্থা গড়ে উঠবে, যা বৈশ্বিক অর্থনীতির অগ্রযাত্রায় ভূমিকা রাখবে।

​তবে মোহাম্মদ আকরামিনিয়ার এই দাবির বিষয়ে বিস্তারিত কিছু স্পষ্ট করা হয়নি। তিনি মধ্যপ্রাচ্য থেকে বর্তমান যুদ্ধে পাঠানো মার্কিন সামরিক বাহিনী, পুরো অঞ্চলে মোতায়েন করা সব সেনা নাকি দেশটির সামরিক ও বেসামরিক কর্মকর্তা—কাদের প্রত্যাহারের কথা বুঝিয়েছেন, সে বিষয়ে কিছু জানাননি।

​চলতি মাসের শুরুতে পারস্য উপসাগর থেকে তেল রপ্তানির পরিমাণ পূর্বের পরিস্থিতিতে ফিরে যাওয়ার সম্ভাবনা নিয়ে কিছু বিশ্বাসযোগ্য প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। কিন্তু হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থান এখনো সম্পূর্ণ বিপরীতমুখী।

​মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দাবি, হরমুজ প্রণালি জলপথ হিসেবে স্বাভাবিক ও উন্মুক্ত রয়েছে। অপরদিকে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, ইরানি কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া এই প্রণালি দিয়ে কোনো জলযান বা নৌযান চলাচল করতে পারবে না।

​এদিকে গ্রিসভিত্তিক মেরিটাইম রিস্ক অ্যানালাইসিস ফার্ম ‘মেরিস্কস’ গত বৃহস্পতিবার এক সতর্কবার্তায় জানিয়েছে, জলসীমায় চলাচলকারী জাহাজগুলোর অবস্থান শনাক্তকরণ বা ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ রাখা সত্ত্বেও সেগুলো নির্বিচার হামলার মুখে পড়ার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে অনেক বাণিজ্যিক জাহাজ ইতিমধ্যে তাদের ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0