ঢাকা-সৌদি রুটে ১০৭টি ফ্লাইট বাতিল: চরম ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী

১৬ অক্টোবর ২০২৬ - ২২:০৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ঢাকা-সৌদি রুটে ১০৭টি ফ্লাইট বাতিল: চরম ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী
ছবি: সংগৃহীত

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে পরিচালনাগত বিধিনিষেধ আরোপিত হওয়ার প্রভাব পড়েছে বাংলাদেশ থেকে পরিচালিত আন্তর্জাতিক আকাশপথে। বাংলাদেশ থেকে সৌদি আরবগামী সরাসরি ও ট্রানজিট রুটের মোট ১০৭টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। হঠাৎ ফ্লাইট বাতিলের ফলে বিপাকে পড়েছেন ১৬ হাজার ৬২০ জন যাত্রী।

​শুক্রবার (১৬ অক্টোবর) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মুহাম্মাদ কাউছার মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

​বেবিচকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৪৪টি সরাসরি এবং ৬৩টি ট্রানজিট ফ্লাইট। ফ্লাইট সূচি হুট করে স্থগিত হওয়ায় শত শত প্রবাসী ও ভ্রমণকারী যাত্রীরা চরম অনিশ্চয়তা ও ভ্রমণের জটিলতায় পড়েছেন।

​সরাসরি ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইনসগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

​অন্যদিকে, ট্রানজিট রুটের এয়ারলাইনসগুলোর মধ্যে ইন্ডিগো এয়ারলাইন্সের ২২টি, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালামএয়ারের ৭টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৪টি এবং ইজিপ্টএয়ারের ১টি ফ্লাইট বাতিল তালিকার অন্তর্ভুক্ত রয়েছে।

​উল্লেখ্য, ইয়েমেনের হুতি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যে সাম্প্রতিক সংঘাত বৃদ্ধি পাওয়ার কারণে দেশটির বিভিন্ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিরাপত্তার খাতিরে রিয়াদ কর্তৃপক্ষ বিমানবন্দরগুলোর স্বাভাবিক কার্যক্রম সীমিত ও সাময়িকভাবে বন্ধ রাখায় ফ্লাইট চলাচলে এই বড় ধরনের বিঘ্ন ঘটেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0