দিল্লিতে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি শুরুর আগেই আটক সিজেপি প্রতিষ্ঠাতা ও নেহা বোরা

১৬ অক্টোবর ২০২৬ - ২১:৩১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দিল্লিতে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি শুরুর আগেই আটক সিজেপি প্রতিষ্ঠাতা ও নেহা বোরা
ছবি সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা উত্তোলনের একটি কর্মসূচি শুরু হওয়ার আগেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে দিল্লি পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) ওই স্থানে তরুণদের নিয়ে জাতীয় পতাকা হাতে জড়ো হওয়ার পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল তার। অভিজিৎ দীপকে আটকের ঠিক প্রায় এক ঘণ্টার ব্যবধানে ছাত্রনেত্রী নেহা বোরাকেও হেফাজতে নেয় পুলিশ।

​প্রতিবেদনে জানানো হয়েছে, মান্দি হাউস সার্কেল থেকে জাতীয় পতাকা হাতে একটি মিছিল নিয়ে সেন্ট্রাল পার্কের দিকে অগ্রসর হওয়ার সময় নেহা বোরাকে আটক করা হয়।

​ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ককরোচ পার্টির তরুণ কর্মী-সমর্থকরা। তাদের প্রধান অভিযোগ, বর্তমান নরেন্দ্র মোদি সরকারকে সুবিধা পাইয়ে দিতেই ভোটার তালিকা থেকে পরিকল্পিতভাবে কয়েক কোটি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে।

​আন্দোলনকারীদের আরও দাবি, পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সে রাজ্যেই প্রায় ৭০ লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে কেটে ফেলা হয়েছিল। তবে নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই আবার সেই নামগুলো তালিকায় যুক্ত করা হয়।

​এর আগে, ককরোচ পার্টির দুই সহপ্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে গ্রেপ্তার এবং পরবর্তীতে তাদের বিচারিক হেফাজতে পাঠানোর তীব্র প্রতিবাদ জানাতেই শুক্রবার সেন্ট্রাল পার্কে এই পতাকা উত্তোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

​উল্লেখ্য, গত ১০ অক্টোবর যন্তর মন্তরে একটি সমাবেশের ঘোষণা দিলেও পুলিশ সেখানে কাউকে প্রবেশ করতে দেয়নি। ওই দিনই অভিজিৎ, আশুতোষ ও সৌরভকে আটক করা হলেও পরের দিন তারা মুক্তি পান। এরপর গত ১৩ অক্টোবর আশুতোষ ও সৌরভ যন্তর মন্তরে গিয়ে নিজ হাতে জাতীয় পতাকা ওড়ান। ওই সময়ই তাদের আবার গ্রেপ্তার করে পাঁচ দিনের বিচারিক হেফাজতে পাঠানো হয়। তাদের সেই গ্রেপ্তারের প্রতিবাদেই নতুন করে এই পতাকা উত্তোলনের কর্মসূচি হাতে নিয়েছিল দলটি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0