রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

১৬ অক্টোবর ২০২৬ - ১৪:৫৮
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ছবি সংগৃহীত

রাশিয়ার পূর্ব উপকূলীয় কামচাটকা উপদ্বীপে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৯।

​ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রের (ইএমএসসি) প্রদত্ত তথ্যমতে, ইউটিসি সময় শুক্রবার (১৬ অক্টোবর) ভোর ৩টা ৩৫ মিনিট ৩২ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ৬.৯ মাত্রার এ ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৩০ কিলোমিটার গভীরে, যার ভৌগোলিক অবস্থান ছিল ৫২.০৫৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১৫৭.২৩৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

​সংস্থাটি আরও জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পেত্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে আনুমানিক ১৪৬ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে। প্রায় ১ লাখ ৮৭ হাজার লোকসংখ্যার এই শহরের পাশাপাশি ভূকম্পনের উৎপত্তিস্থলটি ছিল ওজারনোভস্কি শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে।

​তবে এই শক্তিশালী ভূকম্পনের ফলে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া কোনো সুনামির সতর্কবার্তাও জারি করা হয়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0