ওরেগনের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় শিশু ও শিক্ষকসহ নিহত ৪, চরম আতঙ্ক

১৬ অক্টোবর ২০২৬ - ১২:৩৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ওরেগনের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় শিশু ও শিক্ষকসহ নিহত ৪, চরম আতঙ্ক
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ওরেগনের একটি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে তিন শিশু ও একজন শিক্ষকসহ অন্তত চারজন প্রাণ হারিয়েছেন। ওরেগনের বেন্ড শহরের সিলভার রেল এলিমেন্টারি স্কুলে স্থানীয় সময় গত বৃহস্পতিবার এই সহিংসতার ঘটনা ঘটে। ঘটনাস্থলটি পোর্টল্যান্ড শহর থেকে প্রায় ১৬০ কিলোমিটার (১০০ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত।

​এ ঘটনায় সাত বছর বয়সী এক শিশু এবং ৫৪ বছর বয়সী একজন শিক্ষক গুরুতর আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত বেন্ড শহরের সেন্ট চার্লস মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

​বেন্ড শহরের পুলিশ প্রধান মাইক ক্রান্টজ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নিহতদের মধ্যে থাকা তিন শিশুর বয়স যথাক্রমে পাঁচ, আট ও ১১ বছর। পুলিশ জানায়, হামলায় জড়িত সন্দেহভাজন বন্দুকধারী এক ১৬ বছর বয়সী কিশোর। সেও বেন্ড শহরেরই বাসিন্দা ছিল এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

​পুলিশের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে, হামলাকারী কিশোর সিলভার রেল এলিমেন্টারি স্কুলের একটি তালাবদ্ধ দরজায় গুলি চালিয়ে জোরপূর্বক ভেতরে প্রবেশ করে। স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে জরুরি সেবায় প্রথম সহায়তা চেয়ে কল করা হয়, যার পরপরই আরও বহু ফোন আসতে থাকে। হামলাকারী কিশোর অতীতে কখনো এই বিদ্যালয়ে পড়াশোনা করেছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তারা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0