নাইজেরিয়ায় অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাডুবি: শিশুসহ ৫০ জনের মৃত্যু
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোটো রাজ্যে একটি যাত্রীবোঝাই নৌকা ডুবে অন্তত ৫০ জনের প্রাণহানি ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের একটি বড় অংশই শিশু। বৃহস্পতিবার রাজ্যের গোরোনিও এলাকার গোরাউ গ্রামের কাছে একটি নদীতে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ধান কাটার কাজে ক্ষেতে যাওয়ার উদ্দেশ্যে ৭০ জনেরও বেশি শ্রমিক ও জমির মালিক নৌকাটিতে উঠেছিলেন। কিন্তু ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের কারণে বর্ষার প্রবল স্রোতে নৌযানটি ভারসাম্য হারিয়ে পানিতে ডুবে যায়। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কাজ শুরু করা হয় এবং শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
দেশটির জাতীয় অভ্যন্তরীণ নৌপথ কর্তৃপক্ষের স্থানীয় ব্যবস্থাপক আবদুল কাদির ইউসুফ জানিয়েছেন, উদ্ধারকৃত মরদেহের মধ্যে প্রায় ৪০টিই শিশু, যাদের বয়স আনুমানিক ১০ থেকে ১৫ বছরের মধ্যে। সরকারিভাবে নিহতের চূড়ান্ত সংখ্যা এখনও ঘোষণা করা না হলেও বার্তা সংস্থা রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলের একটি মসজিদের সামনে অন্তত ৫০টি মরদেহ সারিবদ্ধভাবে রাখা অবস্থায় দেখেছেন। পরবর্তীতে স্থানীয় অধিবাসীরা সেগুলোর দাফন সম্পন্ন করেন।
উল্লেখ্য, নাইজেরিয়ার অভ্যন্তরীণ জলপথে দুর্বল রক্ষণাবেক্ষণ, অতিরিক্ত যাত্রী বহন ও নিরাপত্তা ব্যবস্থার অভাবেই বর্ষাকালে প্রায়শই এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











