সোমালিয়া উপকূলে তুর্কি সামরিক সরঞ্জামবাহী জাহাজ ছিনতাই, শঙ্কায় ১০ নাবিক

২১ আগস্ট ২০২৬ - ০৮:০৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সোমালিয়া উপকূলে তুর্কি সামরিক সরঞ্জামবাহী জাহাজ ছিনতাই, শঙ্কায় ১০ নাবিক
ভারতীয় নিরপত্তা হেলিকড্টারের টহল। ছবি: হিন্দুস্তান টাইমস

সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলে তুর্কি সামরিক সরঞ্জাম ও অস্ত্রবাহী একটি মালবাহী জাহাজ ছিনতাই করেছে জলদস্যুরা। পোলার মুভমেন্ট শিপিংয়ের মালিকানাধীন ‘এমভি লুতুফ’ (LUTUF) নামের জাহাজটি মোগাদিশুতে অবস্থিত তুর্কি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের জন্য অস্ত্র, যোগাযোগ ও স্যাটেলাইট সরঞ্জাম নিয়ে যাচ্ছিল।

​সোমালিয়ার একজন দায়িত্বশীল কর্মকর্তার সূত্র দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি জানায়, আটজনের একটি সশস্ত্র জলদস্যু দল জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। তারা জাহাজটিকে পুন্টল্যান্ডের ডাঙ্গোরায়ো জেলার গারমাল উপকূলের দিকে নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, এই দস্যুদলটি গত ২৬ এপ্রিল 'এমভি সোয়ার্ড' (M/V Sward) জাহাজ ছিনতাইয়ের ঘটনার সঙ্গেও জড়িত ছিল।

​ছিনতাই হওয়া জাহাজটিতে মোট ১০ জন ক্রু রয়েছেন। তাদের মধ্যে ছয়জন ভারতীয় নাগরিক, একজন তুরস্কের নাগরিক, একজন জর্জিয়ার নাগরিক এবং নিরাপত্তা প্রহরী হিসেবে দুইজন সার্বিয়ার নাগরিক রয়েছেন।

​ঘটনার পর তুর্কি মালিকানাধীন দুটি জাহাজ অপহৃত কার্গোটির দিকে অগ্রসর হয় এবং তুর্কি হেলিকপ্টার ও ড্রোন এলাকাটি পর্যবেক্ষণ করতে শুরু করে। এর মধ্যে একটি ছোট নৌকায় করে আসা দুই ব্যক্তি জাহাজে 'খাট' (এক ধরনের স্থানীয় মাদক জাতীয় উদ্ভিদ) পৌঁছে দিয়ে তীরে ফিরে যায়। পরবর্তীতে চালানো এক বিমান হামলায় চারজন নিহত এবং দুইজন আহত হয়। তবে এই হামলা কে বা কারা চালিয়েছে এবং নিহতরা ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

​এখন পর্যন্ত ‘এমভি লুতুফ’, এর নাবিক এবং সামরিক সরঞ্জামের বর্তমান অবস্থা নিশ্চিত হওয়া যায়নি। আঙ্কারা বা তুর্কি কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।

সুত্র: হিন্দুস্তান টাইমস

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0