মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে শতাধিক শ্রমিকের মৃত্যু, উদ্ধারকাজ চলছে

২১ আগস্ট ২০২৬ - ০৭:৪৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে শতাধিক শ্রমিকের মৃত্যু, উদ্ধারকাজ চলছে
সোনার খনি ধ্বসে শতাধিক নিহত। ছবি মংগৃহীত

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে একটি সোনার খনি ধসে পড়ে অন্তত শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। ক্যামেরুন সীমান্তের কাছাকাছি অবস্থিত দেশটির পশ্চিমাঞ্চলীয় জাম্বোয়ে গ্রামে মঙ্গলবার (১৮ আগস্ট) এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানটি বাবুয়া শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

​উদ্ধার কাজে যুক্ত রেড ক্রসের স্বেচ্ছাসেবক জেরভাইস গ্যানাগোরোহ এবং স্থানীয় একটি খনি সমিতির প্রতিনিধি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে শতাধিক মানুষের মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, খনিতে শ্রমিকেরা কাজ করার সময় হঠাৎ ভূগর্ভস্থ সুড়ঙ্গ ধসে পড়ে মাটি নিচে নেমে আসলে এ দুর্ঘটনা ঘটে।

​সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দৃশ্যে দেখা যায়, কাজ করার সময় ওপর থেকে বিশাল আকৃতির মাটির স্তর হঠাৎ নিচে নেমে আসে। দুর্ঘটনার মুহূর্তে খনিতে কতজন শ্রমিক কর্মরত ছিলেন তা স্পষ্ট নয়। ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার তীব্র আশঙ্কা করা হচ্ছে। হতাহতদের মধ্যে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের পাশাপাশি প্রতিবেশী ক্যামেরুনের নাগরিকরাও রয়েছেন। ক্যামেরুনের পূর্বাঞ্চলীয় গভর্নর গ্রেগোয়ার মভোঙ্গো জানান, নিহতদের মধ্যে অন্তত তিনজন তাদের দেশের নাগরিক।

​বর্তমানে ঘটনাস্থলে ট্রাক্টরসহ ভারী যন্ত্রপাতির সাহায্যে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে চাপা পড়ে থাকা ব্যক্তিদের জীবিত উদ্ধারের সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানিয়েছেন স্থানীয়রা। আফ্রিকার বিভিন্ন দেশে বেকারত্বের কারণে নিরাপত্তাহীন এসব অবৈধ বা পরিত্যক্ত খনিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে থাকে। ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0