কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান ও সাংবাদিকসহ নিহত ৭

২০ আগস্ট ২০২৬ - ১০:১০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান ও সাংবাদিকসহ নিহত ৭
ছবি সংগৃহীত

কেনিয়ায় সাফারি ভ্রমণের সময় পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান মিশেল সেনসি-কন্তুজি, তার স্ত্রী স্টেফানি হলিহান এবং যুক্তরাষ্ট্রের পাঁচ নাগরিক রয়েছেন।

​বুধবার (১৯ আগস্ট) স্থানীয় সময় সকাল সোয়া ৯টার দিকে দেশটির সামবুরু কাউন্টিতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। খবর বিবিসির। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র দুর্ঘটনায় তাদের পাঁচ নাগরিকের মৃত্যুর তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

​কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (কেসিএএ) জানায়, আরোহীরা হেলিকপ্টারটিতে চড়ে বন্যপ্রাণী সংরক্ষণ এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলেন। দুর্ঘটনাকবলিত স্থানে মাউন্ট ওলোলোকওয়ের বনাঞ্চলে আগুন ও ধোঁয়া উড়তে দেখা যায়। সে সময় কেনিয়া রেড ক্রসের একটি উদ্ধারকারী দল জ্বলতে থাকা ধ্বংসাবশেষের দিকে এগিয়ে যায়।

​২০২৪ সালে ইকুয়েডরের স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স সেন্টারের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেওয়া ৪৪ বছর বয়সী সেনসি-কন্তুজির মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি দেশটির সরকার। তবে প্রেসিডেন্টের কার্যালয় থেকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। অন্যদিকে, প্রাণ হারানো পাঁচ মার্কিন নাগরিকের মধ্যে এনবিসিইউনিভার্সালের সাংবাদিক হোসে আলবের্তো সুয়ারেজ রয়েছেন। বাকি চারজনের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0