কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু ও বাংলাদেশিসহ নিহত ৯

১৯ আগস্ট ২০২৬ - ১০:২১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু ও বাংলাদেশিসহ নিহত ৯
ছবি সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৯ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে বাংলাদেশি নাগরিক ও এক শিশু রয়েছে বলে জানা গেছে।

​বুধবার (১৯ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে কলকাতার অন্যতম ব্যস্ত ও জনবহুল এলাকা নিউ মার্কেটের কাছে ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ সময় হোটেলের ভেতরে বহু অতিথি আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং দ্য ডিজেস্টার ম্যানেজমেন্ট টিমের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

​ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চিকিৎসার প্রয়োজনে ভারতে যাওয়া কয়েকজন বাংলাদেশি নাগরিক এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের তৃতীয় তলায় এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

​হোটেলজুড়ে দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়লে ভেতরে থাকা অতিথিদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশের এক কর্মকর্তা জানান, বিষাক্ত ও ঘন ধোঁয়ার কারণে ওপরের তলাগুলোতে পৌঁছানো বেশ কঠিন ছিল। আগুন নিয়ন্ত্রণে এনে কুলিং প্রসেস সম্পন্ন করা হলেও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

​প্রসঙ্গত, এর মাত্র দুদিন আগে গত ১৭ আগস্ট বীরভূমের তারাপীঠে ‘হোটেল বিদেশিণী’ নামে একটি পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডে অন্তত আটজন নিহত হন।

সুত্র: এনডিটিভি

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0