ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৫১
দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজন রোগীর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, রবিবার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত এই ২৪ ঘণ্টার ডেঙ্গু পরিস্থিতির চিত্র প্রকাশ করা হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে ১ হাজার ৮৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের দেশের বিভিন্ন বিভাগে ছড়িয়ে রয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ২৫৩ জন, রাজশাহী বিভাগে ২৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ২২০ জন, বরিশাল বিভাগে ১৯২ জন, রংপুর বিভাগে ৯৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯২ জন এবং সিলেট বিভাগে ২৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ২৫১ জনে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭ হাজার ৮৬৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬ হাজার ৩৩ জন ডেঙ্গু রোগী।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন চারজনের মৃত্যুর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫২ জনে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু প্রতিরোধে মশার উপদ্রব কমানোর পাশাপাশি সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসায় অবহেলা না করার বিকল্প নেই।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











