দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১২০১

১৯ অক্টোবর ২০২৬ - ১৬:৫৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১২০১
ছবি: সংগৃহীত

দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ বা উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ের মধ্যে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হামে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

​আজ সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে এ হিসাব তৈরি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

​অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগে মারা গেছে আরও একজন করে। একই সময়ে সারা দেশে নতুন করে ৩৫ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এতে চলতি বছর শনাক্ত হওয়া মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ১৫৭ জনে।

​অন্যদিকে, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও এক হাজার ৩০৭ জনের শরীরে হামের বিভিন্ন উপসর্গ দেখা গেছে। ফলে দেশে এ পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ১৪ হাজার ৫৫১ জনে।

​উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট এক হাজার ২০১ জনের মৃত্যু হলো। এর মধ্যে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ৯৭ জন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0