দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২০৮৮ জন

১৮ অক্টোবর ২০২৬ - ১৬:৫৯
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২০৮৮ জন
ছবি সংগৃহীত

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৬ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৮ জন রোগী। এতে করে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪৮ জনে।

​রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

​বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত এক দিনে নতুন করে মারা যাওয়া ৬ জনের মধ্যে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার দুজন করে মোট ৪ জন রয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগ ও সিলেট বিভাগে একজন করে মোট দুজনের মৃত্যু হয়েছে।

​স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩৪৮ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া চলতি বছরে এ পর্যন্ত সারাদেশে মোট ১ লাখ ১২ হাজার ৪০০ জন রোগী ডেঙ্গু শনাক্ত হয়ে চিকিৎসা সেবা নিয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0