দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩১৯ জন
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটির লক্ষণ নিয়ে বা হামে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩১৯ জন রোগী। রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম সংক্রান্ত তথ্য বুলেটিনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট এক হাজার ৯২ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০৪ জন।
প্রতিবেদনে আরও জানানো হয়, এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ২৪৪ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় ২৩ হাজার ১২২ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। চিকিৎসাসেবা নিতে এ পর্যন্ত এক লাখ ৮৯ হাজার ৪৮৪ জন হাসপাতালে ভর্তি হন, যাদের মধ্যে এক লাখ ৮১ হাজার ৭৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











