ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১

১৬ অক্টোবর ২০২৬ - ২১:২৬
প্রকাশিত: ৫ দিন আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন রোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৫ জনে।

​শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

​স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য স্থানে ২ জন রয়েছেন।

​অন্যদিকে, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১২৫ জন এবং উত্তর সিটি করপোরেশন এলাকায় ৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগের জেলাগুলোতে সর্বোচ্চ ২১৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

​ঢাকার বাইরে অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগে ২৪২ জন, খুলনায় ১৪০ জন, বরিশালে ১২৭ জন, রাজশাহীতে ৯৯ জন, ময়মনসিংহে ৯২ জন এবং রংপুর বিভাগে ৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

​উল্লেখ্য, ২০০০ সাল থেকে স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর তথ্য সংগ্রহ করে আসছে। দেশের ইতিহাসে ২০২৩ সালে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছিল; সে বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং রেকর্ড ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পরবর্তীতে ২০২৪ সালেও চার শতাধিক মানুষের মৃত্যু ও প্রায় এক লাখ ২ হাজার মানুষ আক্রান্ত হয়েছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0