ভোট জালিয়াতিবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে বিপাকে অভিনেতা ইমরান খান, ভারত ছাড়ার দ্বিতীয় নোটিশ
ভোট জালিয়াতিবিরোধী এক প্রতিবাদ মিছিলে অংশ নেওয়ার জেরে মুম্বাই পুলিশের তোপের মুখে পড়েছেন বলিউড অভিনেতা আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খান। ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) বরাতে মুম্বাই পুলিশ তাকে দ্বিতীয়বারের মতো ভারত ছাড়ার নোটিশ জারি করেছে।
জন্মসূত্রে আমেরিকার নাগরিক এই অভিনেতাকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে, শনিবার (১০ অক্টোবর) ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে অনুষ্ঠিত 'ককরোচ জনতা পার্টি' সমর্থিত মিছিলে যোগ দেন ইমরান খান। ওই মিছিল থেকেই তাকে প্রথমে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। তবে রাজনৈতিক কর্মসূচিতে বিদেশি নাগরিকের অংশগ্রহণকে কেন্দ্র করে পরবর্তীতে তার বিরুদ্ধে এই প্রশাসনিক আইনি পদক্ষেপ নেওয়া হয়।
এদিকে, পুলিশি নির্দেশনার বিরুদ্ধে ইতোমধ্যেই আইনি লড়াইয়ে নেমেছেন ইমরান খান। তাকে দেওয়া দেশত্যাগের নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি মুম্বাই হাইকোর্টে একটি আবেদন জমা দিয়েছেন। আদালতের কাছে দায়ের করা অভিযোগে তিনি উল্লেখ করেন— কোন যৌক্তিক কারণ না জানিয়েই তাকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে আনা অভিযোগের আত্মপক্ষ সমর্থনের জন্য প্রয়োজনীয় কোনো সুযোগ দেওয়া হয়নি বলেও তিনি দাবি করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











