শারদীয় দুর্গোৎসব ঘিরে বিশ্বরঙের বিশেষ সংগীত আয়োজন ‘পূজো বাড়ির গান’

১৯ অক্টোবর ২০২৬ - ১৩:৪৭
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
শারদীয় দুর্গোৎসব ঘিরে বিশ্বরঙের বিশেষ সংগীত আয়োজন ‘পূজো বাড়ির গান’
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গোৎসবকে বর্ণিল করে তুলতে সম্পূর্ণ ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে দেশের খ্যাতনামা ফ্যাশন হাউস বিশ্বরঙ। বাংলাদেশে প্রথমবারের মতো পূজাকে কেন্দ্র করে ১৩টি গানের বিশেষ সংগীত আয়োজন নিয়ে এসেছে তারা, যার শিরোনাম রাখা হয়েছে ‘পূজো বাড়ির গান’। সম্পূর্ণ ভিন্নমাত্রার এই আয়োজনে পূজার সার্বজনীন আনন্দ, আবহমান ঐতিহ্য ও বাঙালির চিরচেনা সংস্কৃতির আবহ ফুটিয়ে তোলা হয়েছে।

​ডিজাইনার বিপ্লব সাহার পরিকল্পনা ও পরিচালনায় নির্মিত এই সংগীত আয়োজনে কণ্ঠ দিয়েছেন দেশের একঝাঁক প্রিয় শিল্পী। এতে অংশগ্রহণ করেছেন সুকন্যা মজুমদার, রেহান রাসুল, পূজা, সুস্মিতা সাহা, সিঁথি সাহা, ক্লোজআপ ওয়ান তারকা সালমা, পুতুল, সন্দীপন ও সজীবসহ অনেকে। শারদ উৎসবে শ্রোতাদের বাড়তি আনন্দ যোগাতে গানগুলো বিশ্বরঙের অফিশিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে।

​বিশ্বরঙের পক্ষ থেকে জানানো হয়, সংগীতের মূর্ছনায় শারদীয় দুর্গোৎসবের আবেগ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। গানের মধ্য দিয়ে বাঙালির নিজস্ব সাংস্কৃতিক শিকড়কে সবার মাঝে ছড়িয়ে দিতে চায় ফ্যাশন হাউসটি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0