বলিউড মডেল আকাঙ্ক্ষাকে জোর করে গাড়িতে তোলার অভিযোগ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি
ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা এক্স৬’-খ্যাত প্রতিযোগী, মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আকাঙ্ক্ষা চৌধুরী পুনেতে একটি নবরাত্রির অনুষ্ঠানে গিয়ে চরম অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছেন। পুনের পেডকর গ্রাউন্ডসে আয়োজিত ওই অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে তিনি পারিশ্রমিক না পাওয়া, অব্যবস্থাপনা, অনুমতি ছাড়া ছবি ব্যবহারের পাশাপাশি তাকে জোর করে গাড়িতে তুলে নেওয়ার মতো গুরুতর সব অভিযোগ এনেছেন। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
আকাঙ্ক্ষা জানান, অনুষ্ঠান আয়োজক দলের ১৮ বছর বয়সী তিন সদস্যের সঙ্গে তার যোগাযোগ ছিল। নির্ধারিত সময় অনুযায়ী রাত সাড়ে ১০টার মধ্যে অনুষ্ঠান শেষ হওয়ার কথা থাকলেও ওই সময় পর্যন্ত তাকে নিতে কেউ আসেননি। পরবর্তীতে তাকে একরকম জোর করেই একটি গাড়িতে তোলা হয়। সেই মুহূর্তে তার নিজের টিম সঙ্গে না থাকায় এবং তীব্র নিরাপত্তাহীনতায় ভুগে তিনি গাড়ি থেকে নামতে অস্বীকৃতি জানান। কিন্তু আয়োজকরা তার কথা আমলে নেননি। পুরো ঘটনাটিকে অপহরণের সমতুল্য উল্লেখ করে এই মডেল জানান, বাধ্য হয়েই চলন্ত গাড়ি থেকে নামার জন্য তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের চড় মারেন, যার পর গাড়ি থামানো সম্ভব হয়।
এদিকে পারিশ্রমিক বকেয়া রাখা এবং জোর করে গাড়িতে তোলার এসব অভিযোগের বিষয়ে অনুষ্ঠানটির আয়োজক পক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











