দেবী দুর্গার রূপে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুললেন পরীমনি

১৮ অক্টোবর ২০২৬ - ১৫:৪১
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দেবী দুর্গার রূপে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুললেন পরীমনি
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজার আবহে ঐতিহ্যবাহী দেবী দুর্গার রূপে সামাজিক যোগাযোগমাধ্যমে ধরা দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। রোববার (১৮ অক্টোবর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বিশেষ এই সাজের একটি ভিডিও প্রকাশ করেন তিনি, যা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে।

​প্রকাশিত ভিডিওতে পরীমনিকে দেখা যায় লাল পেড়ে সাদা শাড়ি, রাজকীয় মুকুট এবং হাতে পদ্মফুল নিয়ে ঐতিহ্যবাহী দেবী প্রতিচ্ছবিতে। ভিডিওটির ক্যাপশনে এই অভিনেত্রী লেখেন, ‘শুভ শক্তির জয় হোক।’

​ভিডিওটি প্রকাশের মাত্র এক ঘণ্টার মধ্যেই ৪৮ হাজারের বেশি প্রতিক্রিয়া ও প্রায় সাড়ে ছয় হাজার মন্তব্য জমা পড়ে। অনুসারী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা মন্তব্যের ঘরে তার এই বিশেষ রূপের ভূয়সী প্রশংসা করছেন।

​উল্লেখ্য, পরীমনি বর্তমানে তার নতুন কাজের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তিনি সম্প্রতি গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ‘সেপারেশন’ নামের একটি ওয়েব ফিল্মের কাজ শেষ করেছেন, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। তবে প্রজেক্টটির মুক্তির তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0