ব্যক্তিত্ব সুরক্ষায় দিল্লি হাইকোর্টে কৃতি শ্যানন, শুনানি ২৯ অক্টোবর

১৭ অক্টোবর ২০২৬ - ১৫:১৭
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ব্যক্তিত্ব সুরক্ষায় দিল্লি হাইকোর্টে কৃতি শ্যানন, শুনানি ২৯ অক্টোবর
ছবি সংগৃহীত

অনুমতি ছাড়া বাণিজ্যিক স্বার্থে নিজের নাম, ছবি ও কণ্ঠস্বর ব্যবহারের বিরুদ্ধে আইনি সুরক্ষার দাবি জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউড তারকা কৃতি শ্যানন। শুক্রবার (১৬ অক্টোবর) বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের একক বেঞ্চে এই মামলার প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হয়।

​আদালতে অভিনেত্রীর পক্ষে আইনি লড়াই পরিচালনা করছেন আইনজীবী প্রবীণ আনন্দ। শুনানির শুরুতেই ব্যক্তিত্বের অধিকার বা 'পার্সোনালিটি রাইটস'-এর আইনি পরিধি ও সীমা নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। ব্যক্তিত্বের অধিকারের আওতায় ঠিক কোন কোন বিষয়গুলো সুরক্ষিত থাকা উচিত, তা নিয়ে আদালতের কাছে সুনির্দিষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে।

​পাশাপাশি, এই অধিকার সংক্রান্ত পূর্ববর্তী প্রাসঙ্গিক বিচারিক রায়, আইনি গবেষণাপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র আগামী শুনানিতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অভিনেত্রীর আইনজীবীকে। আগামী ২৯ অক্টোবর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0